বৃষ্টির সমস্যা এই যে, বৃষ্টিদিন বলে : 'দিদি নাও
আমার জলের তোড়।' দিদি যদি নেয়, অত রূপ
এক মুখে বলা যায় না- আমি ব্যাটা কবি কোন্ ছার!
গাওয়া যায় না, গীতিরূপ, চাকরবাকর হয়ে গেলে।
আমি হয়ে গেছিলাম, আবার সম্মান নিয়ে এলে
নতুন বৃষ্টির দিন, নতুন বর্ষা দিদি এল
এসে পড়ল বলে আর পাগল হব না কোনকালে
পাগলা-করা লোক হব, আমি, দিদি, তোমার কপালে!
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন